সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্ব জুড়ে মিছিলের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব জুড়ে মিছিল করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রুশ আগ্রাসন শুরুর এক মাস পূর্তির দিনে এই মিছিলের আহ্বান জানিয়েছেন তিনি।

রুশ আগ্রাসন শুরুর পর থেকে প্রতিদিনই রাতের বেলা ভিডিও বার্তা দিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে প্রথমবারের মতো ইংরেজিতে ভাষণ দেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর অর্থ আরও বেশি ব্যাপক। রাশিয়া স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এটা কেবল রাশিয়ার শুরু।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া ইউরোপের সব মানুষের স্বাধীনতা হরণের চেষ্টা করছে। সারা পৃথিবীর মানুষের জন্যও। তারা দেখানোর চেষ্টা করছে কেবল অসভ্য এবং নিষ্ঠুর শক্তিই টিকে থাকবে।’

জেলেনস্কি বলেন, ‘বিশ্বকে অবশ্যই রাশিয়াকে থামাতে হবে। বিশ্বকে অবশ্যই এই যুদ্ধ থামাতে হবে। ইতোমধ্যেই এক মাস হয়ে গেছে। এটাই দীর্ঘ সময়। আমার হৃদয় ভেঙেছে, সব ইউক্রেনীয় এবং গ্রহের সব স্বাধীন মানুষের হৃদয় ভেঙে দিয়েছে।’

ইউক্রেনীয় প্রতীক নিয়ে বিশ্ব জুড়ে রাজপথে মিছিলে নামার আহ্বান জানান ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘নিজেদের চত্বরে, রাজপথে নেমে আসুন। নিজেদের দৃশ্যমান করুন এবং শুনতে বাধ্য করুন।’

সূত্র: বিবিসি

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION