সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউক্রেনের দাবি রুশ বাহিনী পিছু হটছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়ান সেনারা। এমনই দাবি করে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানান, রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পরে কিয়েভ অঞ্চল থেকে পিছু হটছে। সোমবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এক মাসের বেশি সময় ধরা চলা লড়াইয়ের সবশেষ পরিস্থিতি নিয়ে জেনারেল স্টাফ জানিয়েছেন, রুশ সেনাবাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ব্যাটালিয়ন দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। ইউনিটগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া রাশিয়া থেকে ইউক্রেনে প্রবেশ করা ইউনিটগুলোর আক্রমণের ব্যাপকতা উল্লেখ্যযোগ্যভাবে কমে এসেছে বলেও জানানো হয়েছে। কিয়েভের এমন দাবি নিয়ে মস্কোর বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি গোয়েন্দাদের বরাতে পশ্চিমা দেশগুলো জানায়, ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে রুশ বাহিনী অগ্রগতি অনেকটাই থমকে গেছে। অভিযানের প্রথম দিকে যেভাবে অগ্রসর হচ্ছিল পরবর্তীতে সেভাবে লক্ষ্যে পৌঁছাতে পারেনি মস্কো। তবে পুব থেকে এখন পশ্চিম ইউক্রেনে হামলা বাড়িয়েছে রুশ যোদ্ধারা। সম্প্রতি পোল্যান্ড সীমান্তের ধারে লভিভের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION