মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

রোহিঙ্গাদের জন্য জেনেভায় তহবিল সংগ্রহ শুরু

ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে মঙ্গলবার (২৯ মার্চ)। জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে।তিনি বলেন, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল।এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION