সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

‘রোহিঙ্গা সংকট সমাধানে সদিচ্ছা দেখায়নি মিয়ানমার’

ভয়েস নিউজ ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার এখনো রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারেনি। রাখাইনে অনুকূল পরিবেশ ও আত্মবিশ্বাস তৈরি না হলে বাস্তুচ্যুতরা তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন বেছে নেবে বলে আশা করা যায় না।

মঙ্গলবার (২৯ মার্চ) রোহিঙ্গা শরণার্থীদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) বৈঠকে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কর্মকাণ্ডের পঞ্চম বছরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও অংশীদার সংস্থাগুলো ভার্চ্যুয়ালি এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের কল্যাণে দৃঢ় ও টেকসই আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানানো হয়।

এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বন্ধু ও উন্নয়ন সহযোগীদের প্রতি মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, সংকট সমাধান এবং বাংলাদেশকে এই বোঝা থেকে মুক্তি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব থেকে পিছপা হওয়া উচিত নয়। আমাদের পক্ষ থেকে আমরা সংকটের স্থায়ী সমাধানের জন্য যেকোনো উদ্যোগকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি।

প্রতিমন্ত্রী বলেন, ভাসানচরে ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। আমরা প্রয়োজনের ভিত্তিতে ভাসানচর থেকে রোহিঙ্গাদের চলাচলের ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত এক হাজার রোহিঙ্গা প্রয়োজনের ভিত্তিতে ভাসানচর থেকে কক্সবাজারে বিভিন্ন সময়ে ভ্রমণ করেছেন। জানাজা, বিয়ের অনুষ্ঠানে যোগদান, পরিবারের সদস্যদের চিকিৎসা ইত্যাদির কারণে তারা সেখানে ভ্রমণ করেছেন। তবে কক্সবাজার বা ভাসানচর যাই হোক না কেন, এগুলো চিরস্থায়ী কোনো সমাধান নয়। তাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান বলে মন্তব্য করেন শাহরিয়ার আলম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION