বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

ভয়েস নিউজ ডেস্ক:

গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

আসামি পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।
অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে পারভীন বেগম শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করে। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION