রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কানাডার আশ্রয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ ছেড়েছেন নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পরিবারের সদস্যরা। কানাডায় শরণার্থী মর্যাদায় বসবাস করবেন তারা।বৃহস্পতিবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মহিবুল্লার পরিবারটি কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে মহিবুল্লাহকে হত্যা করা হয়। এর পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছিল। এ জন্য বিদেশে আশ্রয় চেয়ে দুটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করেছিলেন তারা।

মুহিবুল্লাহর তৈরি করা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, নয় ছেলেমেয়ে, এক জামাতাকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাঁদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। এ ঘটনার জন্য তার পরিবার শুরু থেকেই মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করে আসছে।

মহিবুল্লাহর পরিবারের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে সক্রিয়তা এবং শিবিরে জনপ্রিয় হয়ে ওঠা- এ দুই কারণে মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION