রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর দা’য়ের কোপে স্বামী খুন

ভয়েস প্রতিবেদক:

রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক কলহের’ জেরে স্ত্রীর দা’য়ের কোপে স্বামী খুন হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নিহত মো. ছৈয়দুর রহমান (৩২) টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে।

আটক সানজিদা বেগম (২৩) নিহত ছৈয়দুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে তারিকুল বলেন, টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত।

” শুক্রবার বিকালে ছৈয়দুর রহমান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে স্ত্রী সানজিদা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”

পুলিশ সুপার বলেন, ” ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা আটক স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেয়। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ”

তবে কি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল পুলিশ এইজ এখনো নিশ্চিত নয় এবং এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

পুলিশ সুপার তারিকুল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION