সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইমরান খানের প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কয়সারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেছেন ইমরান খান। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

শনিবার দিনভর নানা নাটকীয়তার পর রাতে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায় ঘণ্টা বাজে ইমরান খানের। তিনিই এখন পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।

আসাদ কায়সার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিএমএল-এন-এর আয়াজ সাদিকের হাতে দায়িত্ব হস্তান্তর করার পর, এটা স্পষ্ট হয় যে ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হারবেন। আর হারলেই পিটিআই নেতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হবে।

পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি বাসভবন থেকে তিনি বিদায় জানিয়েছেন। টুইটে তিনি লেখেন ‘এইমাত্র ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় দেখেছি। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না। তিনি পুরো জাতিকে উত্তোলন করেছেন।’

সিনেটর আরও জানান, তার মতো একজন নেতা পেয়ে তিনি পাকিস্তানি হিসেবে গর্বিত এবং তার মতো নেতা পেয়ে ধন্য বোধ করছেন।পিটিআই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বানিগালায় তার বাসভবনের উদ্দেশে রওনা হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION