সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক কলহের জেরে’ স্ত্রীকে শ্বাসরোধ করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে; এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
সোমবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
নিহত পারভীন আক্তার (১৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ ইয়াছিনের স্ত্রী।আটক মোহাম্মদ ইয়াছিন (২০) একই ক্যাম্পের কালু হাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে তারিকুল বলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের সঙ্গে তার স্ত্রী পারভীন আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত।
“ সোমবার ভোর রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী পারভীন আক্তারকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় স্বামী মোহাম্মদ ইয়াছিন। এসময় তার (পারভীন) শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ইয়াছিন পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে (ইয়াছিন) ধরে ফেলে। আহত নারীকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন, “ ঘটনার খবর পেয়ে ভোর রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তারিকুল ইসলাম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION