সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়ার আর কোনও বিকল্প ছিল না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপ ‘অনিবার্য’ ছিল বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘আমাদের অন্য কোনও বিকল্প ছিল না এবং নিঃসন্দেহে আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে নব্য নাৎসিবাদ চর্চারও অভিযোগ করেন পুতিন। তার ভাষায়, ‘এই নতুন প্রজন্মের ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বিশেষ করে রাশিয়ার সঙ্গে সংঘাতে লিপ্ত। আপনি দেখতে পাচ্ছেন, কিভাবে নাৎসি মতাদর্শ ইউক্রেনের বাস্তবতা হয়ে উঠেছে।’

পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষীদের রক্ষা এবং মস্কোর শত্রুদের রুশবিরোধী প্রচারণার ক্ষেত্র হওয়া ঠেকাতে ইউক্রেনে হামলা ছাড়া রাশিয়ার কোনও উপায় ছিল না।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের লক্ষ্য রাজধানী কিয়েভ থেকে পূর্ব ইউক্রেনে সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার (১২ এপ্রিল) প্রথম প্রকাশ্য বক্তব্য দেন পুতিন। ভাষণে তিনি বলেছেন, ইউক্রেনে অভিযানের ‘মহৎ লক্ষ্য’ অর্জিত হবেই। পুতিনের বক্তব্যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত উঠে এসেছে। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ এবং পুরো ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে কিয়েভ শান্তি আলোচনাকে ব্যাহত করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION