সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আল-আকসায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী

আল আকসা মসজিদ,ফাইল ছবি।

আর্ন্তাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। পবিত্র রমজান মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোরে আল আকসায় শত শত ফিলিস্তিনি নামাজ পড়তে জড়ো হন। ওই সময় ইসরায়েলি বাহিনীও সেখানে উপস্থিত ছিল। কিছু বুঝে উঠার আগেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের দিকে টিয়ার শেল, গ্রেনেড ছুড়ে। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ সময় আল আকসাসহ আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ছোড়া রাবার বুলেটে এক প্রহরীর চোখে আঘাত লাগে। আল আকসার মসজিদের বাইরে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনি মিডিয়াগুলো বলেছে, সংঘর্ষের কারণে আল-আকসার কমপাউন্ডে আটকা পড়েছেন অনেকে।

ইসরায়েলি পুলিশ বলেছে, শুক্রবার সংঘর্ষ শুরু থেকে কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে আটক করেছে তারা। তাদের দাবি, সকালের ফজর নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত স্থাপনাটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে, কিছু ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করে।

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, আল আকসাসহ বেশ কিছু জায়গায় ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার দুপুরের পর জুমার নামাজের জন্য পবিত্র আল-আকসায় হাজার হাজার মুসল্লির সমাবেশ ঘটতে যাচ্ছে।। এতে যে কোনও ধরনের সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে।

গত বুধবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ ফিলিস্তিনি।

ভয়েস/জেইই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION