সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ডেনিশ রাজ কুমারী এখন কক্সবাজারে

বিশেষ প্রতিবেদক:
তিন দিনের সফরের কক্সবাজারে এসে পৌছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
সোমবার বিকেল সাড়ে চারটায় একটি বেসরকারি বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারে জেলা প্রশাসক মো মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো হাসানুজ্জামান। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন করমকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।কাল মঙ্গলবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসের।
আগামী ২৭ এপ্রিল বুধবার ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে পৌছে সেখানে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ম্যারি কক্সবাজার সফর করবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার জান্তা সরকার নির্যাতন ও নিপীড়নের কথা শুনবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি।

সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, তা প্রত্যক্ষ করবেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION