সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনিশ রাজ কুমারী

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। মঙ্গলবার সকালে রাজকুমারী ম্যারি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। প্রথমে তিনি উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। সেখানে রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ নেন।

এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড়ো শরনার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ডেনিশ রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন যাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন। রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের দিনব্যাপী কর্মসূচিতে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় এবং বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্হানীয় জনগোষ্ঠীর মাঝে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এর আগে ডেনিশ রাজকুমারী সোমবার বিকেলে একটি বেসরকারি বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক এসে পৌঁছান। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টার যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, তা প্রত্যক্ষ করবেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION