সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে কাজ করছে- চীনের রাষ্ট্রদূত

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নিজেদের দেশে কিভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে চীন সরকার বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে। গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাশন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্হতা করছে। বিগত দু’দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কথা হয়েছে।

দ্রুত সময়ে রোহিঙ্গারা তাদের বাড়িতে তাদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সমুহকেও চীন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে।

রাষ্ট্রদূত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চীন সরকারের পক্ষ থেকে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে উপরোক্ত কথা বলেন।

এসময় রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাস্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবা সহ নানাভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে। কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূত জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্হা এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান স্হানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা মোমিনুর রহমান প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION