রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চোর বললেন হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক:

মদিনায় মসজিদে নববির ভেতরেই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ‘চোর’ বলে ডেকেছে এক দল পাকিস্তানি। শুক্রবার ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সৌদি আরব সফরে যান শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিলওয়াল ভুট্টো জারদারি, মিফতাহ ইসমাইল, নবাবজাদা শাহজাইন বুগতি, মরিয়াম আওরঙ্গজেব, খাজা আসিফ, চৌধুরী সালিক হুসেন, ডা. খালিদ মকবুল সিদ্দিকি প্রমুখ।

বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে মসজদি নববিতে যান প্রধামন্ত্রী শেহবাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দলটি মসজিদে প্রবেশের পরপর সেখানে থাকা পাকিস্তানি হাজিরা তাদের লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া শুরু করে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, নবাবজাদা শাহজাইন বুগতি ও মরিয়াম আওরঙ্গজেবকে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করছেন হাজিরা। এসময় কয়েক জন তাদেরকে টানা-হেচড়াও করেন। পরে সৌদি নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে নিয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION