রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউক্রেনে সাইবার হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

ইউক্রেনে হামলার রাশিয়ার, ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর মার্কিন অভিযোগের বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রত্যাখ্যান করে এ ধরনের অভিযোগকে ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করেছে মস্কো। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় অবকাঠামোতে সাইবার হামলায় ঘটনায় রাশিয়ার জড়িত থাকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি মস্কোর নজরে এসেছে। ওয়াশিংটনের বক্তব্য অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশ কখনও সাইবার আগ্রাসনে লিপ্ত হয়নি। এটি রাশিয়ার নীতিগত অবস্থানের বিরোধী।’

এদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং অন্যান্য অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপে রুশ দূতাবাস বন্ধের কোনও পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। তিনি বলেন, ‘এটি আমাদের ঐতিহ্যের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি যে কূটনৈতিক পর্যায়ে প্রতিনিধি অফিসের কাজ গুরুত্বপূর্ণ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION