সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন- পিতা-পুত্র সহ ৩ জনের মৃত্যু  

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে ৬ জনের দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১২ মে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক।

মৃত্যু হওয়া রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ নুর আলম(৫৯) নুর আলমের ছেলে আনোয়ার মোস্তফা(১২) ও আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা(৭)।

গত ১২ মে সকাল ৯ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়।

এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয় জন অগ্নিদগ্ধ হয়।

তাদেরকে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করলো পিতা-পুত্রসহ তিনজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION