সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

অস্ত্র ও রামদাসহ দুই রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অস্ত্র,রাবার বুলেটের খোসা ও রামদাসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- কথিত “ইসলাম গ্রুপের” সদস্য মোঃ জোহান (২৪) ও মোঃ নূর (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সি/১ ব্লকের মোহাম্মদ জালাল আহমদের পুত্র মো. জোহান ও মৃত গুরা মিয়ার পুত্র মো. নূরকে আটক করে এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি একনালা বন্দুক,একটি রাবার বুলেটের খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বন্দুক, বুলেটের খোসা ও রামদাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION