মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাঠে ফিরছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে অবশেষে তিন মাস পরে ফিরতে যাচ্ছে মেজর লিগ সকার। জুলাই মাসের ৮ তারিখ থেকে পুনরায় শুরু হবে এই প্রতিযোগিতা।

দর্শক শূন্য স্টেডিয়ামে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের ডিজনি ওয়ার্ল্ডে একটি টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল ফিরবে দেশটিতে।

মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বের জানিয়েছেন যে তারা এই ডিজনির সাথে যৌথ উদ্যোগে ২০২০ মৌসুমের মেজর লিগ প্রতিযোগিতাটি পুনরায় ফেরাতে পেরে খুশি। তারা খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে আরও অনেক সতর্ক থাকবেন এবং ২৬ টি ক্লাবের প্রত্যেকে যাতে নিজের সেরা পারফরম্যান্স করার জন্য উপযুক্ত পরিবেশ পান সেই ব্যাপারে তারা খেয়াল রাখবেন।

আগস্টের ১১ তারিখ পর্যন্ত চলবে এই মৌসুমের মেজর সকার লিগ। টুর্নামেন্টের বিজয়ী দল ২০২১ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION