রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আম খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক:

বাজারে এখন বাহারি জাতের পাকা আম সহজলভ্য হয়ে উঠেছে। গরম আসলেই আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের ফল খাওয়ার ধুম পড়ে যায়। তবে আমের কদর ছোট-বড় সবার কাছেই বেশি। এই ফল কাঁচা হোক বা পাকা দুটোই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

বিশেষজ্ঞদের মতে, আমে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে যা পরিপাকে সাহায্য করে। এছাড়া ডায়েটারি ফাইবার আছে এতে। যা কোলন ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে।

ফেডারেশন অব আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি সূত্রে জনা যায়, প্রতিদিন একটি করে পাকা আম খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমতা বজায় রাখে।

আম খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে ঠিক তেমনই এর পার্শ্ব-প্রতিক্রিয়াও আছে। বিশেষ করে আম খাওয়ার পর কিছু খাবার আছে যেগুলো একেবারেই খাওয়া উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক, আম খাওয়ার পর কোন খাবারগুলো ভুলেও খাবেন না-

>> বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। এতে পেটে নানা সমস্যা দেখা দিতে পারে। আছে পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা ও অ্যাসিডিটির মতো সমস্যা। এজন্য আম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করা উচিত।

>> আম খাওয়ার পর দই খাওয়াও উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, আম গরম প্রকৃতির আর দই ঠান্ডা হওয়ায় এই দুটি খাবার একসঙ্গে খেলে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

>> আম খাওয়ার পরপরই ঠান্ডা কোমল পাণীয় পানি পান করবেন না। আম ও কোল্ড ড্রিংকসে প্রচুর পরিমাণে চিনি থাকে। যা ডায়াবেটিস রোগীর জন্য বেশি ক্ষতিকর।

>> করলা শরীরের জন্য অনেক উপকারী হলেও, আম খাওয়ার পরপরই তা খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার পর করলা খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। ফলে বমি, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

>> আপনার যদি ব্রণর সমস্যা থাকে তাহলে তেল মশলাজাতীয় ও ভাজাপোড়া খাবারের সঙ্গে আম খাবেন না। বিশেষজ্ঞদের মতে, আম খেলে পেট গরম হয়ে যায়, ফলে যাদের মুখে ব্রণের সমস্যা আছে তা আরও বাড়তে পারে।

সূত্র: ডিএনএইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION