রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আক্রমণের ঘটনায় বাড়তি নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আরও দুইটি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করবে টোকিও। এছাড়া মস্কোর মিত্র বেলারুশেরও একটি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

এর আগে গত মে মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ দেশটির মোট ৬৩ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি ছাড়াও কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষাবিদদেরও নাম রয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেন বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। মস্কোর এসব কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION