রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতে ৩ ভাইকে বিয়ে করা ৩ বোনের আত্মহত্যার কারণ 

ভয়েস নিউজ ডেস্ক:

তিন বোন এবং তাদের সন্তানদের মরদেহ একটি কূপে পাওয়া যাওয়ার আগে তারা তাদের বিয়ে করা পরিবারকে দায়ী করে বার্তা রেখে গেছেন। যৌতুক নিয়ে বিরোধের শিকার ছিলেন তিন বোন কালু, কমলেশ এবং মমতা মিনা।

একই বাড়ির তিন ভাইকে বিয়ে করেছিলেন ওই তিন বোন। বাস করতেন একই বাড়িতে। তবে তাদের স্বজনরা জানিয়েছেন, স্বামী এবং শ্বশুর বাড়ির মানুষের কাছে প্রায়ই নির্যাতনের শিকার হতেন তারা। বাবা অতিরিক্ত টাকার যোগান দিতে ব্যর্থ হলেই তিন বোন ক্রমাগত নির্যাতনের শিকার হতেন বলে দাবি করেছেন তারা।

গত মাসে তিন বোনের মরদেহ পাওয়া যায় তাদের শ্বশুর বাড়ির কাছের একটি কূপে। রাজস্থানের জয়পুরের উপকণ্ঠের এক গ্রামের ওই কূপে আরও পাওয়া যায় কালুর চার বছরের ছেলে এবং নবজাতক শিশুর মরদেহ। কমলেশ এবং মমতা ছিলেন গর্ভবতী।

তিন বোনের এক আত্মীয় জানান তাদের একজন মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করেন তাকে। এতে লেখা ছিলো,’ আমরা মরতে চাই না কিন্তু তাদের নিপীড়নের চেয়ে মৃত্যু ভালো। আমাদের মৃত্যুর পিছনে শ্বশুরবাড়ির লোকজন আছে। আমরা একসঙ্গে মারা যাচ্ছি কারণ প্রতিদিন মরার চেয়ে এটা ভালো।’

জয়পুরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে এবং এখন পর্যন্ত আত্মহত্যা বলেই বিবেচনা করছে।

তিন বোনের বাবা সরদার মিনা জানান তার মেয়েদের নরকের জীবন কাটাতে হয়েছে। স্বামীরা তাদের পড়া চালিয়ে যেতে দেয়নি এবং সব সময় আরও অর্থ দাবি করতো। বিছানা, টেলিভিশন, ফ্রিজসহ নানা জিনিস ওই পরিবারকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে তাদের অনেক কিছু দিয়েছি, তাদের বাড়িতে তাদের দেখা যাবে। আমার ছয় মেয়ে, দিতে পারার সীমা আছে।’ কৃষক হিসেবে তার আয় সীমিত।

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে তিন স্বামী, তাদের মা, এবং বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র: এএফপি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION