রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহানবীকে কটূক্তি : দিল্লিসহ ৪ রাজ্যে হামলার হুমকি আল-কায়দার

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ভারতের রাজধানী দিল্লিসহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল-কায়দা। চিঠি দিয়ে এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। দিল্লি ছাড়াও এই তালিকায় রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই।

বুধবার (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আল-কায়দার একটি চিঠিও যুক্ত করেছে। তবে প্রাথমিক পর্যায়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

‘মহানবীর সম্মান রক্ষার্থে লড়াই’ উল্লেখ করে আল-কায়দার চিঠিতে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’

ইসলাম ধর্মের নবীকে (সা.) নিয়ে বিজেপির দুই নেতা বিতর্কিত মন্তব্য করায় ভারতের বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ-প্রতিবাদ করছেন। চার দিন আগে উত্তর প্রদেশের কানপুরে মুসলিমদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বুধবার বিজেপির যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে।

এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION