সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা 

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার  (৯জুন) রাত সাড়ে ৯টার দিকে  বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি  নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুষ্কৃতকারী এসে দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকে  কুপিয়ে গুরুতর আহত করে। পরে রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেড মাঝি আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ৮ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম।  রোহিঙ্গা দুষ্কৃতকারীদের ধরতে  আমাদেন  সাড়াশি অভিযান চলমান রয়েছে।
স্থানীয় রোহিঙ্গারা জানান, উখিয়ার বালুখালী ক্যাম্পের ভিতরে আজিমুল্লাহ
মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিলো সন্ত্রাসীরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে  এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION