সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা নেতা আজিম হত্যার মূল হোতা গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ হত্যাকাণ্ডের মূল হোতা এজাহারনামীয় আসামি মৌলভি আনাসকে (৪০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। এই ঘটনায় এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

আনাস ক্যাম্প-১৯-এর ব্লক-ডি/৫-এর মৌলভি জকরিয়ার ছেলে। তিনি মামলার ১৪নং আসামি।

কামরান হোসেন বলেন, ‘রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে মৌলভি আনাস অনেকটা আড়ালে চলে যান। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাকে আটক করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে জানা গেছে।’আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৯ মে রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ৮-এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে রোহিঙ্গা মাঝি (নেতা) তিনি নিহত হন। এ সময় আরও দুই জন গুরুতর আহত হন। পরের দিন তার স্ত্রী বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারের সূত্র ধরে ১১ জুন এজাহার নামীয় আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION