রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রুশ বাহিনী ৯ দিক থেকে আক্রমণের চেষ্টা করছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, লুহানস্ক অঞ্চলের উত্তরে মূল হামলাকারী বাহিনীর সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। আর একই সঙ্গে নয় দিক দিয়ে তারা হামলার চেষ্টা করছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি ঝালুজনি বলেন, লুহানস্ক অঞ্চলের জন্য তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এক অনলাইন বার্তায় তিনি বলেন, রুশ বাহিনী প্লেন, রকেট চালিত গ্রেনেড এবং গোলা ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রতিবেশি দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করার কথা বলে ‘বিশেষ সামরিক অভিযানের’ নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে রুশ বাহিনী লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে।

সূত্র: রয়টার্স/ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION