সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

করোনায় আক্রান্ত জহির আব্বাস আইসিইউতে

জহির আব্বাস, সাবেক পাক ক্রিকেট অধিনায়ক

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন জহির আব্বাস। সাবেক পাকিস্তান অধিনায়কের অবস্থা শুরুতে গুরুতর শোনা গেলেও অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার। তবে সাবেক পাক ব্যাটিং কিংবদন্তিকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে।

জহির আব্বাসকে লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্ত্রী সামিনা আব্বাস জিও নিউজকে বলেছেন, ‘তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে চিকিৎসকরা তার শরীরের ভালোর জন্য আইসিইউতে রাখার পরামর্শ দিয়েছেন।’

সামিনা আব্বাস আরও জানিয়েছেন, খুব শিগগির জহির আব্বাসকে কিডনির বিশেষায়িত একটি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। যেহেতু তার কিডনি জটিলতাও রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

সামিন জানিয়েছেন কীরকম জরুরি ভিত্তিতে জহির আব্বাসকে গত রবিবার হাসপাতালে নেওয়া হয়, ‘প্রথমে তিনি করাচিতে ছিলেন। তার পর দুবাই গেছেন। ওখানেই করোনা পজিটিভ হন। তিনদিন পর নেগেটিভ হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। লন্ডনে আসার পর থেকে তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। সপ্তাহ খানেক আগে হাসপাতালে নেওয়ার পর নিউমোনিয়া ধরা পরে। তার পর ডায়ালাইসিস আর অক্সিজেন সাপোর্টেও থাকতে হয়েছে। এখন সুস্থ হওয়ার পথে থাকলেও কিডনির জটিলতা রয়েছে।’

উপমহাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার যার একশ’র বেশি সেঞ্চুরি রয়েছে। এই কীর্তির জন্যই তাকে এশিয়ার ব্র্যাডম্যান ডাকা হয়।

এশিয়ার ব্র্যাডম্যান হিসেবে নাম কুড়ানো আব্বাস আইসিসির প্রেসিডেন্টও ছিলেন ২০১৫-১৬ সালের দিকে। যার আন্তর্জাতিক অভিষেক ১৯৬৯ সালে। ক্যারিয়ারে ৭২ টেস্টে তার রান ৫ হাজার ৬২। ৬২ ওয়ানডেতে সংগ্রহ ২ হাজার ৫৭২।

ভয়েস/জেইউ। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION