রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলার ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলার ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ  আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, মামলার প্রধান অভিযুক্ত আসামি আজিজুল হক সিকদার, দুই নম্বর অভিযুক্ত আসামী ফিরোজ আলম, ১৫ নম্বর আসামি মোঃ মুন্না ও ১৭ নম্বর আসামি মোঃ রিয়াজ।

রাষ্ট্রপক্ষের কৌসুঁলী সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আদালতে আসামীদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৩ জুলাই সন্ধ্যায় খুরুশকুলে পুলিশের সামনে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠে।

এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ৬ জন পুলিশের হাতে ও ২ জন র‌্যাবের হাতে আটক হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION