রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অবস্থা সিরিয়াস শিনজো আবে’র – প্রধানমন্ত্রী

শিনজো আবে,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বলেছেন, গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র অবস্থা ‘সিরিয়াস’। তার ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা এক জঘন্য অপরাধ। নির্বাচনী প্রচারণার সময়টাতে এ ঘটনা ঘটেছে।

এই নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। এমন কর্মকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়। এ ঘটনার যথাযোগ্য দৃঢ়তার সঙ্গে আমি নিন্দা জানাই। যেকোনে পরিস্থিতি মোকাবিলর জন্য সব রকম ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, উচ্চকক্ষের আসন্ন নির্বাচনের প্রচারণায় তিনি ইয়ামাগাতায় ব্যস্ত ছিলেন। সেখান থেকে স্থানীয় সময় বিকাল আড়াইটায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর অফিসে ফিরেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION