রবিবার, ২১ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প বৃহস্পতিবার মারা গেছেন। পুলিশের ধারণা ইভানার মৃত্যু একটি আকস্মিক দুর্ঘটনা।

তিন সন্তানের জননী ইভানার বয়স হয়েছিল ৭৩ বছর। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্ম ট্রাস্ট সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প প্রয়াত সাবেক স্ত্রীকে নিয়ে লেখেন, তিনি চমৎকার, সুন্দর এবং অসাধারণ একজন নারী। তিনি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক জীবনযাপন করে গেছেন।

ইভানার জন্ম বর্তমান চেক প্রজাতন্ত্রে। তিনি ১৯৭৭ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।তাদের রয়েছে তিন সন্তান- ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং ইরিক ট্রাম্প।

একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, মিসেস ট্রাম্পকে তার নিউইয়র্ক সিটির বাড়ির একটি সিঁড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি পড়ে গিয়ে থাকতে পারেন।

১৯৮০ এবং ৯০ এর দশকে নিউইয়র্কের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইভানা ট্রাম্প।

তাদের বিচ্ছেদের পর, ইভানা ট্রাম্প তার নিজস্ব সৌন্দর্য পণ্য, পোশাক এবং গয়নার ব্যবসা পরিচালনা করছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION