রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ৩৮৪ জাপানি আইনপ্রণেতার

আন্তর্জাতিক ডেস্ক:

টোকিওর বিরুদ্ধে ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযানের বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে এসে রাশিয়াবিরোধী অবস্থান গ্রহণ করেছে জাপান।
পশ্চিমা বাধা উপেক্ষা করে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ায় একের পর এক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে রাশিয়া। এবার রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞায় জাপানও নিজেকে শামিল করায় দেশটির ৩৮৪ জন জাপানি আইনপ্রণেতাকে কালোতালিকাভুক্ত করে রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার কালোতালিকাভুক্ত জাপানি সংসদ সদস্যদের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

টোকিওর বিরুদ্ধে ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযানের বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে এসে রাশিয়াবিরোধী অবস্থান গ্রহণ করেছে জাপান।

গত মে মাসেও বেশ কয়েকজন জাপানি কর্মকর্তাসহ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপরও রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরই এই ইস্যুতে টোকিও ও মস্কোর উত্তেজনা বেড়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মস্কোর এমন পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

এরই মধ্যে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। একই সঙ্গে জি-সেভেনের সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে দেশটি। রাশিয়াও পাল্টা পদক্ষেপ হিসেবে শাখালিন-২ তেল ও গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে জাপানি অংশীদারি রুশ অপারেটরের কাছে হস্তান্তরের জন্য ডিক্রি প্রকাশ করেছে।

তবে জাপান এই প্রকল্প টিকিয়ে রাখতে চেয়েছিল, কারণ দেশটি জীবাশ্ম জ্বালানির পুরোটাই আমদানিনির্ভর। জাপানের আমদানীকৃত তরল প্রাকৃতিক গ্যাসের ৮ শতাংশই আসে রাশিয়া থেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION