রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনভিত্তিক কোম্পানি দ্বারা পরিচালিত কার্গো প্লেন ‘আন্তোনভ-১২’ ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে গ্রিসে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে বিধ্বস্ত হয়। খবর সংবাদমাধ্যম বিবিসি’র।

বিশাল কার্গো প্লেনে ক্রুসহ কতজন আরোহী ছিলেন এখনও জানা যায়নি। বিধ্বস্তের পর হতাহতের বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। একে বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্লেনটিতে ৮ জন আরোহী ছিলেন।

কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ বিষয়ে ইউক্রেন, সার্বিয়া এবং জর্ডান থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION