শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত

রনিল বিক্রমাসিংহে .

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৩৪ জন এমপির সমর্থন নিশ্চিত করতে সমর্থ হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সমর্থিত দুল্লাস আলাহাপেরুমার প্রতি সমর্থন জানিয়েছেন ৮২ জন এমপি। বামপন্থী নেতা অনুরা কুমারা দেশনায়েক পেয়েছেন তিন ভোট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য ন্যূনতম ১১২টি ভোট পেতে হয়। তবে প্রায় দুই ডজন ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিক্রমাসিংহে।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে দুপুর সোয়া ১টার দিকে রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন স্পিকার।

এদিন ২২৫ জন এমপির মধ্যে একজন পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে পার্লামেন্টে হাজির হলেও একজন ভোটদান থেকে বিরত ছিলেন। বাকি ২২৩ জন ভোটাভুটিতে অংশ নেন। তবে এর মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়। বাকি ভোট গণনা করে রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION