বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি: পাঁচজনের বিরুদ্ধে আইসিটি মামলা 

মো: ফারুক, পেকুয়া:
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগ নেতাদের নাম ধরে কঠুক্তির অভিযোগে ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অপর আসামীরা হলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, গত শনিবার বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আ’লীগ দলকে কুলাঙ্গার বলে মন্তব্য করেন। তাদের চরম তৃষ্টতার কারণে মামলাটি দায়ের করি। আশা করি প্রশাসন দ্রুত আসামীদের গ্রেফতার করবে।
জানতে চাইলে মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আমি আ’লীগ পরিবারের সন্তান। যুবলীগের পর  আ’লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছি। পরিষদ ভবনে বিএনপির রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমি অবগত নয়। ব্যক্তিগত কাজে ওইদিন কক্সবাজার ছিলাম। রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় ফাঁসিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION