বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি নেতারা কী চায়, তা তারা নিজেরাও জানে না: কাদের

ওবায়দুল কাদের,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনও সংকট নেই দাবি করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বরং সংকট আছে বিএনপি এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে।’

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে রবিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনও শেষ নেই। তারা কখনও নিরপেক্ষ সরকার, কখনও নির্বাচনকালীন সরকার, আবার কখনও তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে কখনও জাতীয় সরকার নিয়ে কথা বলে। আসলে বিএনপি নেতারা কী চায়, তা তারা নিজেরাও জানে না।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION