শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাশিয়ার অভিযোগ:ইউক্রেনের হামলায় ৪০ যুদ্ধবন্দি নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্মাণ করা হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে ইউক্রেন হামলা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সময় শুক্রবারের হামলায় ৪০ যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (হিমার্স) শুক্রবার ওলেনিভকাতে একটি প্রাক-বিচার কারাগারে আঘাত করেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সেখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল।

তাদের মধ্যে আজভ ব্যাটালিয়নের যোদ্ধারাও ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছে এবং ৭৫ জন আহত হয়েছে। কারাগারের আটজন কর্মী আহত হয়েছেন।

যদিও রাশিয়ার সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : রয়টার্স।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION