মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

মহেশখালী নৌ-রুটে ভাড়া নিয়ে নৈরাজ্য

ভয়েস প্রতিবেদক:
জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে যাত্রীদের ভাড়া আদায়ের ক্ষেত্রে কক্সবাজারে নৈরাজ্য শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিড বোট ভাড়া যাত্রী প্রতি ৫৫ টাকা করে অতিরিক্ত আদায় শুরু করেছে। এ নিয়ে যাত্রীদের সাথে কয়েকটি অঘটন ঘটনা ঘটেছে। অথচ ডিজেল দাম লিটার প্রতি
বেড়েছে ৩৪ টা।

কিসলু টুটুল নামের এক যাত্রী জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে মহেশখালী যেতে গিয়ে ভাড়া দাবি করা হয় ১৪০ টাকা। অথচ আগে ভাড়া ছিল ৮৫ টা। ৫৫ টাকা অতিরিক্ত আদায়ের ব্যাপারে কোন কথায় বলতে রাজী নন বোট চালকরা।
বোটের চালককে বলা হয়, কেন এতো টাকা বেশী নিচ্ছেন? কে এই সিদ্ধান্ত দিয়েছে? ডিজেলের দাম তো বেড়েছে মাত্র ৩৪ টাকা লিটার। বলে, গেলে যাবেন না গেলে যাবেন না। কৈফিয়ত দিতে পারবে না। বলার কিছু ছিল না।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল জানান, ৫৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় অত্যন্ত অমানবিক। কক্সবাজার থেকে মহেশখালী স্পিড বোটের যাতায়তের ক্ষেত্রে ডিজেল খচর হয় সর্বোচ্চ ৫ লিটার। যে হিসেবে ৩৪ টাকা বাড়লে অতিরিক্ত খরচ বাড়ে ১৭০ টাকা। একটি বোটে যাত্রী নেয়া হয় ১১ জন। ৫৫ টাকা অতিরিক্ত নিলে অতিরিক্ত আদায় হবে ৬০৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া ২০ টা বাড়িয়ে সর্বোচ্চ ১০৫ টাকা করা যেতে পারে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন কক্সবাজার ভয়েসকে জানান, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে সরকার তেলের মূল্যের নতুন প্রজ্ঞাপন প্রকাশ করায় মহেশখালী রুটে চলাচলরত স্পিড বোটের ভাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপ্রতি ১১৫ টাকা এবং ডেনিস/ কাঠের বোটের ভাড়া জনপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION