মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

টেকনাফে রোহিঙ্গাদের দুই গ্রুপে গোলাগুলি: নিহত ১

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইব্রাহীম (৩০)।

ঘটনার পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক (এডিআইজি) হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আমরা খবর পেয়েছি আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে ইব্রাহিমকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION