সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

উখিয়ায় ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সক্রিয় এক সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র, ১ রাউন্ড কার্তুজ ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ওয়েস্ট এর ডি -৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মুরশিদ। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুতুপালং থেকে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা মুরশিদকে আটক করেন।
১৪ এপিবিএন’র অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ (অতি. ডিআইজি) আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়ায় নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গেও ইলিয়াসের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION