সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেডমাঝিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছেন। নিহতদের লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতরা হলেন উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পে ইমাম হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৩৫)।মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লকের দুগর্ম পাহাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লকের সমতল হতে অনুমান ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের শেড নং ১০১০ এর সামনে একদল সন্ত্রাসী সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে গুলি করে পালিয়ে যায়।

পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হয়। সেখানে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আবু তালেবের অবস্থা আশংকাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়ার কুতুপালং হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে কুতুপালং এমএসএফ হসপিটালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION