মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ:  উদ্ধার ১ 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে আব্দুল্লাহ আল মারুফ নামে এক যুবক। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র। এসময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
বীচ কর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, মারুফ, মাসুম ও শাওন তারা তিন বন্ধু গতকাল রবিবার  গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেল এম্বাসেডরে উঠেন। সোমবার দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে  গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে স্হানীয় সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বীচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION