মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসুচি আয়োজনের মধ্যদিয়ে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিশেষ করে শোকের মাস আগস্ট উপলক্ষে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও জেপি দেওয়ান।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো আবু জাফর, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজিফল মোস্তফা রাজিফ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সহকারি বিদ্যালয়ের অভিভাবক ছৈয়দ আকবর, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও অনুষ্ঠানে এসএমসি কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION