মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

চকরিয়ায় পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা

এম জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চারটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আদালত একটিতে তেল বিক্রিতে পরিমাপ কারচুপির অভিযোগে ৬০ হাজার টাকা ও অপর তিন পেট্রোল পাম্পকে বিএসটিআই নির্ধারিত হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায়  ১৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিেস্ট্রেট মো রাহাত উজ জামান এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা, চকরিয়া থানার পুলিশ টিম ও আদালতের পেশকার উপস্থিত ছিলেন।
 অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রাহাত উজ জামান। তিনি বলেন, চকরিয়া উপজেলা সদরের  চারটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা হয়। এসময় পরিমাপে কম/বেশি ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। অভিযানকালে পরিমাপে কম পাওয়া যাওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
  এছাড়া অন্য তিনটি পেট্রোল পাম্পে ওজনের বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫ হাজার করে মোট  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION