শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রুশ বাহিনীকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ক্রিমিয়ায় রুশ বাহিনীকে লক্ষ্য করে শনিবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কৃষ্ণ সাগর এলাকায় রুশ নৌ বাহিনীকে টাগের্ট করে ছোড়া ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে একজন রুশ কর্মকর্তা দাবি করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি মাসে সংযুক্ত উপদ্বীপে রাশিয়ান বাহিনী এবং স্থাপনাগুলোর ওপর একের পর এক আক্রমণ করে যাচ্ছে ইউক্রেন।

এদিকে জাতিসংঘের পরিদর্শকদের রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়া একটি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।শনিবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সেভাস্তোপল এলাকায় ধোঁয়া উড়ছে, যেখানে রাশিয়ার নৌ বহর রয়েছে।

রাশিয়ান গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, বহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এটি সদর দফতরের ছাদে পড়েছিল। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ কয়েকটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি বৃহস্পতিবার সেভাস্তোপলের কাছে বিমানঘাঁটিতে এবং আরেকটি শুক্রবার বন্দরে। এ মাসের শুরুতে ক্রিমিয়ার পশ্চিম উপকূলে সাকিতে রাশিয়ার সামরিক ঘাঁটিতে হামলায় ৯টি রুশ জেট ধ্বংস হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION