মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

খুরুশকুলে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
 ্কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  আজ সকাল ১০ টায় খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেচাঁর ঘোনায় এ ঘটনা ঘটেছে।
নিহত ট্রলার মাঝি  আব্দুল গফুর (৪৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলার মাঝি আবদুল গফুর। আজ সকালে মাঝি মাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিল। এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এসময় গফুর মাঝিকে লাঠি দিয়ে নুর মোহাম্মদ মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবদুল গফুরের মৃত্যু হয়।
জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দু সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস  বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION