বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

পেনাল্টি জুভেন্টাসকে শিরোপা ঘরে তুললো ইটালি

খেলাধুলা ডেস্ক:

অবশেষে ছয় মৌসুমের অপেক্ষার অবসান হলো নাপোলির। দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি জুভেন্টাসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চলতি মৌসুমের কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে। নাপোলি সর্বশেষ প্রধান কোনো শিরোপা জিতেছিল ২০১৩-১৪ মৌসুমে। মৌসুমে এটি তাদের প্রথম শিরোপাও।

ট্রাইবেকারে গড়ানো ম্যাচে প্রথমেই গোল করতে ব্যর্থ হন দুই জুভ তারকা পাওলো দিবালা এবং দানিলো। অন্যদিকে প্রথম চার শটেই গোল করেন নাপোলির ইনসিনিয়ে, পলিতানো, মাকসিমোভিচ ও মিলিক। পরে জুভদের হয়ে লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন রামসে গোল করলেও শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় ১৩ বারের কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন তুরিনের বুড়িদের।

এর আগে রোমার স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে প্রায় সমানে সমানে লড়াই করেছে দু’দল। শুরুতে নাপোলি কিছুটা এলোমেলো খেললেও পরে ঠিকই গুছিয়ে ওঠে। অন্যদিকে প্রথমার্ধে প্রভাব বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে তেমন সুবিধা করে ওঠতে পারেনি জুভেন্টাস। পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন তুরিনের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও গোল করতে ব্যর্থ হয় দু’দল। শেষ পযর্ন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচটিতে শেষ হাসি হাসে নাপোলি। গত ছয় মৌসুমের মধ্যে এটি তাদের প্রথম প্রধান শিরোপা। এছাড়া নাপোলির কোচ গেনেরো গাত্তুসোর ক্যারিয়ারেরও প্রথম শিরোপা এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION