মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

শিক্ষক মাওলানা জিয়াউর রহমান খুনের ঘটনায় মামলা দায়ের

মাওলানা জিয়ার উর রহমান, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

মহেশখালীতে শিক্ষক মাওলানা জিয়াউর রহমান খুনের ঘটনায় ২৮ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা হয়েছে।

২৭ আগস্ট (শনিবার) বেলা ২টা ১৫ মিনিটে মামলাটি থানায় রেকর্ড দেখানো হয়। ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

মামলার বিষয় নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা জিয়াউর রহমানের সন্তান তৌহিদুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে। ঘটনার পর থেকে এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করেছে ৭জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক নারীও রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম (৫০), মুসলেম উদ্দিন(২৬), তাসমিন আকতার(৪২), ছমিরা আক্তার(২৩), ময়না আক্তার(২৫), মোহাম্মদ আরাফাত(১৯) ও আবু তালেব (৫০)। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে মহেশখালী থানায় এ হত্যা মামলাটি নিয়মিত মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের করে এনে অফিসের সামনে মাওলানা জিয়াউর রহমানকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রীও গুরুতর আহত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION