মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

কুতুবদিয়া উপকূল থেকে ১৭ জেলে উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কুতুবদিয়া দ্বীপের অদুরে সাগর উপকূল থেকে ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের একটি টিম।

আজ রবিবার (২৮ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৪ আগস্ট এফ ভি “মা-বাবার দোয়া- ২” নামক একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গেলে  ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। গতকাল শনিবার বিকেলে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবিহিত করে। কোস্ট গার্ডের নিয়মিত টহলকার্যে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে বিষয়টি অবগত করা হয়। কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে তৎক্ষনাৎ উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যায় ফিশিং বোটসহ ১৭ জন জেলেকে অক্ষত অবস্থায় সাগর থেকে উদ্ধার করে। তিনি জানান পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

কোস্ট গার্ড জানায়  ফিশিং বোটের মালিক এর সাথে যোগাযোগ করে বোট এবং জেলেদের কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION