মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করা হবে- নবাগত পুলিশ সুপার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম কক্সবাজারের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন, সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, সরকার কক্সবাজার জেলার সেবা জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি জেলার সার্বিক সেবা নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আসেন পুলিশ সুপার। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION