সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নির্যাতনের অভিযোগ: ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আল আমিন, ক্রিকেটার

ভয়েস নিউজ  ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তাঁর স্ত্রী ইসরাত জাহান। রাজধানীর মিরপুর মডেল থানায় ইশরাত জাহানের দেওয়া লিখিত অভিযোগ গতকাল বৃহস্পতিবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গতকালই থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হোসেন প্রথম আলোকে বলেন, ক্রিকেটার আল আমিন হোসেন যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, গত ২৫ আগস্ট আল আমিন তাঁকে মারধর করেন। এ জন্য থানায় অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি আপস করতে চাই, সংসার করতে চাই।’

মামলার বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল রাতে আল আমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতেই পারে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।’ তবে আজ শুক্রবার আল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION